তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশের ৬৪টি জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, তিনি তরুণদের প্রধানমন্ত্রী। তরুণদের নিয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেটি বাস্তবায়িত হবে।
আজ ২ মে শনিবার সিলেট থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি 'নতুন কুড়ি স্পোর্টস-২০২৬' অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের পর তাঁর ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। এই স্পোর্টসকে শুধুমাত্র শরীরচর্চা বা অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তিনি এটিকে একটি পেশায় পরিণত করার উদ্যোগ নিয়েছেন বলে জানান। আর সেই উদ্যোগের বাস্তবায়নের যাত্রা আজ থেকেই শুরু হলো।
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" ময়মনসিংহ জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স এবং সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিশু-কিশোর ক্রীড়াবিদ, প্রশিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.