বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
গত ২৮-১-২০২৬ ইং রোজ বুধবার সাব্বির হোসেন ও বিদ্যুৎচন্দ্র বর্মন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। উলিপুরে সরকারি কাছারি পুকুর দখল ও মাদকসেবীদের আড্ডা: অভিযোগ করেও মিলছে না প্রতিকার। অনলাইন লোন সার্ভিসের আড়ালে প্রতারণার জাল: সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার। বাগেরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ,,(কোডেক) কর্তৃক পরিবেশ নিয়ে সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন, পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত। মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর। বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন।

নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ / ২৫৯ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁর ছয়টি আসনে মধ্যে পাঁচটি আসনের বিএনপির প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন:নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে রেজাউল ইসলাম (রেজু)। তবে নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থী নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন- দলের নেতা তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। আশা করছি সকল ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে কাজ করা হবে। এই সবগুলো আসনই বিপুল ভোটে ধানের শিষ প্রতিক বিজয়ী হবে। আর নওগাঁ-৫ সদর আসনে হোল্ড করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জানেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, জেলার ৬টি আসনের মধ্যে দলের মহাসচিব পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। নওগাঁ-৫ (সদর) আসন প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছেন। হয়তো খুব দ্রুতই এ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন- দলের এ সিদ্ধান্তে আমরা আনন্দিত। দলের নেতা তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। একসময় নওগাঁর ৬টি আসনই বিএনপির ঘাঁটি ছিলো। এখন সকল ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলেই একসঙ্গে কাজ করে সবগুলো আসনই বিপুল ভোটে ধানের শীষে বিজয়ী হয়ে, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category