রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

ধলই সফিউল বারী দরবার শরীফের চন্দ্র মাসিক মাহফিল সম্পন্ন

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
ধলই সফিউল বারী দরবার শরীফের চন্দ্র মাসিক মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

ফরহাদাবাদ দরবার শরীফের অন্যতম খলিফা ও জামাতা হাজত রওয়া, মুশকিল কোশা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী (রহ.)’র পবিত্র চন্দ্র মাসিক ফাতেহা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত ১৩ জুন’২৫ শুক্রবার বাদ এশা হুজুরের একমাত্র পুত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদীর সভাপতিত্বে দরবারে অনুষ্ঠিত হয়।

হুজুরের বড় নাতি সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদের সঞ্চালনায় উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী, বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক ডা. বরুণ কুমার আচার্য বলাই। সভায় এলমে শরিয়ত ও এলমে তরিকতের উপর সারগর্ভ আলোচনা করেন মওলানা শেখ আরিফুর রহমান, মওলানা সৈয়দ ওসমান গনি।

আরও পড়ুনঃ সাঘাটায় হস্তকুটির মেলার আড়ালে কোটি টাকার প্রতারণা, প্রোপাইটার জাহাঙ্গীর লাপাত্তা

হুজুরের বর্নাঢ্য জীবনে মজহাব মিল্লাতের খেদমতের কথা উল্লেখ করতে গিয়ে বক্তারা বলেন, “আল্লামা সফিউল বারী (রহ.) বিভিন্ন মাহফিলে শরিয়ত ও তরিকতের উপর যে সব আলোচনা করতেন সেগুলো তার বহুমুখী পাণ্ডিত্বের অধিকারী হিসেবে আল্লামা খেতাবে ভুষিত হন। তিনি সব সময় মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত আদায়ের উপর গুরুত্ব দিতেন। বেশিরভাগ মানুষ শরিয়তের মাসালাগত জটিলতায় ওনার কাছে এসে সঠিক সমাধা নিতেন।”

মাহফিলে সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার সৈয়দ বদিউল আলম, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ কুতুব উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ করিমুল আবেদিন, মওলানা সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ, হাফেজ নুরুল ইসলাম, আলহাজ্ব দেলোয়ার হোসেন মানিক, লায়ন ড. তরুণ কুমার আচার্য, সৈয়দ আহমদ উল্লাহ ফারুক, তাজাম্মাল হোসেন খান, নাজমুল হোসেন খান, শেখ মুহাম্মদ আশরাফুর রহমান আতিফ, সৈয়দ হাসনাইন মোর্শেদ, আক্তার হোসেন সওদাগর, এস এম সাজ্জাদ, শেখ মুহাম্মদ মসিউর রহমান আশিক, সৈয়দ আতাউর রহমান, আব্দুল হক সুমন, সৈয়দ মুহাম্মদ ওমাইর আকিব, সৈয়দ মুহাম্মদ ইমতিয়াজ, ঝুমুর সর্দার প্রমুখ।

মিলাদ কিয়াম পরিবেশন করেন সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী ও আখেরি মুনাজাত করেন মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী(ম.)। সর্বশেষ সকলের মাঝে তবারুক পরিবেশন করা হয়।


More News Of This Category