রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline :
মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খালেদ গ্রেফতার করেছে এসআরবি- এনআইডি সংশোধনের নামে প্রতারণা! সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন* *— নির্বাচন কমিশন (ইসি)* ধর্মপাশায় জাসাস-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব ফারুক আহমেদ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে* মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোকবার্তা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১। এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি) ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত* নাগেশ্বরীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। কূটনৈতিক বিশ্লেষণ: ‘সিন্ধি টুপি’ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির আত্মমর্যাদা

ধর্মপাশায় জাসাস-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব ফারুক আহমেদ

Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ধর্মপাশায় জাসাস-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
আহ্বায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব ফারুক আহমেদ

মো. হৃদয় খান জয়
​বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় মো. রোকনুজ্জামানকে আহ্বায়ক এবং ফারুক আহমেদ জসিম রেজভীকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৫১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

​দলীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর (শুক্রবার) জাসাসের দলীয় প্যাডে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ ও সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

পরবর্তীতে ২৭ নভেম্বর (শনিবার) বিকেলে কমিটিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
​নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রোকনুজ্জামান উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের বাসিন্দা এবং সদস্য সচিব ফারুক আহমেদ জসিম রেজভী ধর্মপাশা সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও সক্রিয় নেতৃবৃন্দকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

​নতুন এই কমিটি অনুমোদনের খবরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।

​কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ধর্মপাশা উপজেলায় সুস্থ ধারার সংস্কৃতি ও বিনোদন চর্চা প্রাণ ফিরে পাবে এবং জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​উল্লেখ্য, বাংলাদেশের নিজস্ব জাতীয় সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটানোর লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির অঙ্গসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিষ্ঠা করেন।


More News Of This Category