ধর্মপাশায় জাসাস-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
আহ্বায়ক রোকনুজ্জামান ও সদস্য সচিব ফারুক আহমেদ
মো. হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় মো. রোকনুজ্জামানকে আহ্বায়ক এবং ফারুক আহমেদ জসিম রেজভীকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৫১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর (শুক্রবার) জাসাসের দলীয় প্যাডে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ ও সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে ২৭ নভেম্বর (শনিবার) বিকেলে কমিটিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রোকনুজ্জামান উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের বাসিন্দা এবং সদস্য সচিব ফারুক আহমেদ জসিম রেজভী ধর্মপাশা সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও সক্রিয় নেতৃবৃন্দকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন এই কমিটি অনুমোদনের খবরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ধর্মপাশা উপজেলায় সুস্থ ধারার সংস্কৃতি ও বিনোদন চর্চা প্রাণ ফিরে পাবে এবং জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশের নিজস্ব জাতীয় সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটানোর লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির অঙ্গসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিষ্ঠা করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.