রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Headline :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১। এমডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি) ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত* নাগেশ্বরীতে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। কূটনৈতিক বিশ্লেষণ: ‘সিন্ধি টুপি’ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির আত্মমর্যাদা ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১।

Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রাম, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ পিস ইয়াবাসহ মোছাঃ রুমা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাইদের উপস্থিতিতে স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় থানা পুলিশের একটি দল বাড়িটিতে তল্লাশি চালায়।

এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপ মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং কুখ্যাত মাদক সম্রাজ্ঞী— মোছাঃ রুমা খাতুন (৩৬), স্বামী—মোঃ গোলাম রব্বানী, সাং—বড় খাটামারী, থানা—ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রাম’কে হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত রুমা খাতুন ও তার স্বামী গোলাম রব্বানী ওই বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ওই বাড়িতে মজুত রাখত এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে জানা গেছে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদকর কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


More News Of This Category