বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন জনাব আতিকুর রহমান রুমন

মেছবাহ উদ্দিন
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এখন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন। তার রয়েছে কর্মময় ও পেশাগত জীবনের এক বর্ণাঢ্য অধ্যায়। তিনি বিভিন্ন মানবিক, সাং¯ৃ‹তিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা। সাংবাদিকতা ও রাজনীতির দীর্ঘ সংগ্রামকে যারা বুকে লালন করেন, তাদের মধ্যে নিবেদিত নেতৃত্বের প্রতীক আতিকুর রহমান রুমন। জন্মভূমি বগুড়ার মাটিতে বেড়ে ওঠা এই মানুষটি বহু বছর ধরে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে সাংবাদিকতা এবং রাজনীতির মিশ্রধারায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। বিএনপির আন্দোলনের প্রতিটি বাঁকে তার ভূমিকা যেমন স্পষ্ট, তেমনি গণমানুষের স্বার্থে সাংবাদিকতার কলমও ছিল তার নিরন্তর মাধ্যম। আতিকুর রহমান রুমন শুধু একজন নেতা বা সাংবাদিক নন, বরং তিনি বিএনপির প্রতিটি কর্মীর আত্মার অংশ, যিনি রাজনৈতিক সংগ্রাম, সাংবাদিকতা এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছেন। ফ্যাসিস্ট শাসনামলের দীর্ঘ সময়ে নানাভাবে নিজ উদ্যোগেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন আতিকুর রহমান। তারা তিন বোন, চার ভাই। পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী ও এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি ছিলেন দানশীলতার জন্য ব্যাপক পরিচিত। রুমনের শিক্ষাজীবন শুরু হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবং ঠিক সেখান থেকেই ছাত্র রাজনীতির পাশাপাশি হাতেখড়ি হয় সাংবাদিকতার। সাংবাদিকতার সুবাদে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্স্ , তুরস্ক, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটানসহ নানা দেশ সফর করেছেন তিনি।


More News Of This Category