বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দেশে যতবার মানুষ ভোট দিতে পেরেছে, তখনই জনগণ বিএনপিকে বেছে নিয়েছে।— এস এম জাহাঙ্গীর

মোঃ শাহজালাল সুমন,তুরাগ:
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মোঃ শাহজালাল সুমন,তুরাগ:

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায় এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন দেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং মানুষ যতবার ভোট দিতে পেরেছে তখনই জনগণ বিএনপিকে বেছে নিয়েছে, আগামীতেও দেশের সুষ্ঠু নির্বাচন হবে এবং বিএনপিতে ক্ষমতা আসবে বলে এমন মন্তব্য করেছেন।

শুক্রবার বিকেল ঢাকা ১৮ আসন অন্তর্গত তুরাগ থানায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণের সময় বিতরণ এর সময় এসব কথা বলেন তিনি ।

বিকাল পাঁচটায় কামারপাড়া নতুন বাজার থেকে শুরু হওয়া লিফলেট বিতরণ কর্মসূচির মিছিলটি অল্প সময়েই জনসমুদ্রে পরিণত হয় মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে রাজাবাড়ি হয়ে হানিফ আলীর মোড় পর্যন্ত পৌঁছায়। পথজুড়ে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুনঃ আল মাহমুদ, বাংলার কবিতায় কৃষকের হৃদয়, ইতিহাসের কণ্ঠস্বর

এ সময় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আলমাস আলী, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, ৫৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুজিবর, সাধারন সম্পাদক এ বি সিদ্দিক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক ভারপ্রাপ্ত আহবায়ক দুলাল, সদস্য সচিব জামান,

সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফ, যুবদল নেতা হারুন, কৃষক দলের আহবায়ক আনোয়ার, সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির, সিনিয়র সহ-সভাপতি রনি, তাতী দলের সভাপতি আলম, সাধারণ সম্পাদক রবিউল এবং তুরাগ থানার অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।


More News Of This Category