বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

দেশের নির্বাচন ব্যবস্থার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মোঃ আবুল হাসেম

Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারের নির্বাচন ব্যবস্থাকে এক নাটকের মতো উল্লেখ করে দেশের মানুষের কাছে সতর্কবার্তা দিয়েছেন সাংবাদিক মোঃ আবুল হাসেম, যিনি দৈনিক বাংলার সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিল চেয়ারম্যান। তিনি বলেন, “নির্বাচনের নাটক ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং প্রার্থীদের যাচাই-বাছাই ও আসন বণ্টন আগেই ঠিক করা হয়েছে।”

তিনি আরো বলেন, “আগের সরকারের নির্বাচনের নামে দেশকে ধ্বংস করা হয়েছিল; এই সরকার সেই পথেই চলেছে। হেভি-ওয়েট প্রার্থী না দেওয়া, প্রার্থীর যোগ্যতা বাতিল, এবং রাজনৈতিক দলগুলোর গোপন বৈঠক—সবই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।”

আবুল হাসেম অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, মাজারে হামলা, চাঁদাবাজি এবং অনিয়মের প্রমাণ থাকা সত্ত্বেও কোনরকম বিচার হয়নি। বর্তমানে যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা শুধু ক্ষমতার আসনে বসে জনগণকে শোষণ করার জন্য প্রতিযোগিতা করছে।”

তিনি জনগণকে সতর্ক করে বলেন, “এই নির্বাচনের নামে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায় কার, তা দেশের মানুষ জানতে চায়। আমাদের দায়িত্ব হলো দুর্নীতিবাজদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের আয়ের উৎস জনগণের সামনে প্রকাশ করা।”

আবুল হাসেম আরও বলেন, “বর্তমান সরকারের অধীনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের মধ্যে দেশপ্রেম দেখার কোনো মানদণ্ড নেই। সবাই ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, জনগণের কল্যাণে নয়। আমরা দেশের সচেতন মানুষদের আহ্বান জানাই—একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই এবং জনগণের অর্থ ও সম্পদ সুরক্ষিত করি।”

তিনি নিজেকে দেশের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে উল্লেখ করে বলেন, “আমি হয়তো ব্যক্তিগতভাবে এই প্রচেষ্টার অংশ হয়ে সবসময় থাকতে পারব না, তবে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, জনকল্যাণমুখী এবং ন্যায়সংগত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাব।”

আবুল হাসেমের এই বিবৃতি দেশের নির্বাচনী প্রক্রিয়া, দুর্নীতি ও সামাজিক ন্যায় সংক্রান্ত বিষয়গুলোকে সামনে এনে জনগণের সচেতনতার আহ্বান জানিয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মোঃ আবুল হাসেম
দৈনিক বাংলার সংবাদ
চেয়ারম্যান,
ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিল; চেয়ারম্যান ও মহাসচিব, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন;
সভাপতি,
বাংলাদেশ সর্বজনীন দল (কেন্দ্রীয় কমিটি);
প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সর্বজনীন জোট।


More News Of This Category