শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল: আক্কাস আলী মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে জিয়া পরিবারের পক্ষ থেকে আয়োজন।

Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ রানা মিয়া 
বগুড়া জেলা প্রতিনিধি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়ন জিয়াবাড়ি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিবারের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয়, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরুণ নেতা আক্কাস আলী মন্ডল।

বেগম জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং তিনি যাতে দেশ ও জনগণের সেবায় পুনরায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেই প্রার্থনা নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আক্কাস আলী মন্ডল বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া এখন এক কঠিন সময় পার করছেন। তিনি শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের অনুপ্রেরণা এবং দেশের গণতন্ত্রের প্রতীক। জিয়া পরিবার বিশ্বাস করে, কোটি কোটি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এই দোয়া মাহফিল সেই বিশ্বাসের প্রতিফলন।”

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সজীব হোসেন বাবু,ওয়ার্ড বিএনপি সভাপতি খাইরুজ্জামান, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রকি সরকার, যুবদল নেতা আবু মুসা, বিএনপি নেতা মুক্তার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ নেন।

দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা দেশমাতার জন্য সম্মিলিতভাবে দোয়া করছি। আমি দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যার যার অবস্থান থেকে দেশমাতার জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।


More News Of This Category