সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

দীঘিনালায় ইউপিডিএফের ৪ সদস্য নিহতের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ

খাগড়াছড়ি প্রতিনিধি :
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ও জেএসএস (সংস্কার) দলের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা “সম্পূর্ণ মিথ্যা, গুজব ও উদ্দেশ্যমূলক অপপ্রচার” বলে দাবি করেছে ইউপিডিএফ।

শনিবার (২৬ জুলাই ২০২৫) ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক নিরন চাকমা বলেন, “দীঘিনালায় জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের সদস্য নিহত হয়েছে—বিভিন্ন মাধ্যমে এমন সংবাদ প্রচার হলেও তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ দাবি করে, দীঘিনালা উপজেলার সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো সামরিক শাখা নেই এবং সংগঠনটির কোনো সদস্য সেখানে অবস্থান করছিল না। এ বিষয়ে ইউপিডিএফ-এর মূখপাত্র অংগ্য মারমা জানান, “ইউপিডিএফ কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় এবং তাদের কোনো সদস্য ওই সংঘর্ষে জড়িত কিংবা নিহত হয়নি।” ইউপিডিএফ একটি গণতন্ত্রকামি দল।

আরও পড়ুনঃ অশিক্ষিত মূর্খ চাষা ভূষারা এই সরকারের চাইতে ভালো দেশ চালাতে পারবে – সরকারকে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ ইতিহাসের লানত পড়বে তাদের উপর যারা আবারো বিজয়টাকে ব্যর্থ করার মিশনে নেমেছেন – হাসনাত কাইয়ূম

আরো বলা হয় , “ভাইবোনছড়ায় এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনায় চলমান গণআন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতেই এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে।”

ইউপিডিএফ এই ধরনের গুজব থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এবং সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।


More News Of This Category