বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দিনাজপুর জেলার বিরল থানায় “দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই” এর ঘটনায় রহস্য উন্মোচন

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
দিনাজপুর জেলার বিরল থানায় "দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই" এর ঘটনায় রহস্য উন্মোচন

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:২

৫ জুন ২০২৫ খ্রি. ১৪.১৫ ঘটিকায় অফিসার ইনচার্জ বিরল থানা মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পান যে, বিরল থানাধীন বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজে এক ব্যবসায়ীর ৩৪ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে উপস্থিত ভিকটিম মোঃ মইনুল ইসলাম (৫৫) পিতা- মৃত খোরশেদ আলী, সাং- গোপালপুর, থানা- বিরল, জেলা- দিনাজপুর কান্না জড়িত কন্ঠে জানান যে, তিনি বাড়ি থেকে ২৬ লক্ষ টাকা এবং এনআরবিসি ব্যাংক বিরল শাখা হইতে ৮ লক্ষ টাকা উত্তোলন করে সর্বমোট ৩৪ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে ঋণ পরিশোধের জন্য অগ্রণী ব্যাংকে স্টেশন রোড শাখা দিনাজপুরে যাচ্ছিলেন।

পথিমধ্যে বিরল থানাধীন বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজের নিকট পৌঁছলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার পথ রোধ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

সংবাদ পেয়ে পুলিশ সুপার দিনাজপুর মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। অতঃপর পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের নেতৃত্বে তদন্ত টিম অর্থসংশ্লিষ্ট স্থান সমূহে নানা কৌশলে অনুসন্ধান করেন।

অনুসন্ধানে তদন্ত টিম বুঝতে পারেন যে, মোঃ মইনুল ইসলাম ব্যবসা জনিত কারণে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়েছেন। তিনি ঋণ থেকে মুক্তি পাওয়া বা ঋণ পরিশোধের সময় পাওয়ার আশায় কৌশলে টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন।

আরও পড়ুনঃ খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সাংবাদিক সমাজে ক্ষোভ

অনুসন্ধানের একপর্যায়ে তদন্ত টীম মোঃ মইনুল ইসলামকে সঙ্গে নিয়ে তার বাড়ি তল্লাশি করার জন্য রওনা হলে তিনি ভুল স্বীকার করে তার টাকা ছিনতাইয়ের সাজানো নাটকের কথা স্বীকার করেন।

অতঃপর মোঃ মইনুল ইসলাম তার বাড়ি সংলগ্ন অফিস ঘর থেকে মোবাইল, মানিব্যাগ, মোটরসাইকেলের চাবি ও ব্যাংক থেকে উত্তোলনকৃত ৮ লক্ষ টাকা সহ মোট ১১ লক্ষ টাকা তদন্ত টিমের নিকট প্রদান করেন। নিরাপত্তা জনিত কারণে মোঃ মাইনুল ইসলামের ইচ্ছায় ১১ লক্ষ টাকা থানা হেফাজতে রাখা হয়েছে। মোঃ মাইনুল ইসলামের টাকা ছিনতাইয়ের ঘটনাটি সাজানো নাটক ছিল।


More News Of This Category