রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

দিনাজপুরে বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি:
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি:

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের আমতলা থেকে শুরু হয়ে উপজেলা গেট, শহীদ মিনার চত্বর হয়ে কলেজ মোড় হয়ে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন (ধলু), সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, পৌর বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলীসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ সুস্থতার ব্যকরন-রাজিব আহমেদ

সমাবেশে আলহাজ্ব জাকির হোসেন (ধলু) বলেন, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করতে হলে, ভোটাধিকার রক্ষা করতে হলে সব দলকে ৫ ই আগস্টের মতো ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যেসব দোসর ও নেতাকর্মীরা আছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। না হলে গোপালগঞ্জের মত পরিস্থিতি বারবার তৈরি হবে। গোপালগঞ্জের হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার রক্ষার জন্য দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি।


More News Of This Category