সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

দিনাজপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

০১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।

সভায় পুলিশ সুপার মারুফাত হুসাইন জেলা পুলিশের সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের প্রতি নির্দেশনা প্রদানকালে বলেন, দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বস্তরের পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ গাবতলীতে খাদ্য অধিদপ্তর কর্তৃত্ব পরিচালিত ও এম এস দোকানে চালও আটা বিতরণ করা হয়

তিনি বিশেষভাবে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানার অফিসার ইনচার্জদের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সিফাত-ই-রাব্বান, জেলার সার্কেল অফিসারবৃন্দ, থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


More News Of This Category