বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ত্রিশালে দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
ত্রিশালে দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সুদক্ষ দিক-নির্দেশনায় এবং কঠোর আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালনকারী ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল শনিবার (২১ জুন ২০২৫) সকাল ১০টা ২৫ মিনিটে এক সাহসী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ত্রিশালের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী ‘মিনা’কে গ্রেপ্তার করেছে।

অভিযানটি পরিচালিত হয় ত্রিশাল উপজেলার দরিরামপুর ৮নং ওয়ার্ডের মৃধাবাড়ী মোড় সংলগ্ন বাইল্লা বাড়িতে, যেখানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈনিক শাহজাহান (৪৮), পিতা: মৃত ইদ্রিস আলী, এর বসতবাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী মিনাকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মিনা দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার কারণে এলাকাটি মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। পুলিশের এই ঝুঁকিপূর্ণ ও সফল অভিযানে এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা পুলিশের সাহসিকতায় অভিভূত হয়ে ওসি মনসুর আহাম্মদ এবং তার দলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

এলাকাবাসীরা জানান, “এই ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকলে সমাজ অনেকটাই নিরাপদ হবে। আমরা চাই, এমন অভিযান আরও জোরদার হোক।”

ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিনার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


More News Of This Category