বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

ত্রিশালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।

কর্মসূচীর মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান।

মঙ্গলবার(১২আগস্ট) সকাল দশটায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ রাজাপুরে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

পরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, মহিলা কর্মকর্তা শামীমা সুলতানা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ১৯ জন যুবকদের মধ্যে যুব ঋণের ১৯ লক্ষ টাকার চেক বিতরণ, সনদ বিতরণ এবং  সফল যুব সংগঠক, সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তাদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবকদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।


More News Of This Category