রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেস জিয়োনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮৬

Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেস জিয়োনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮৬

ডেস্ক রিপোর্টঃ

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন আহত হয়েছেন। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেস জিয়োনা শহরে আঘাত হানে, যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন সামান্য আহত হন। এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে আসা আহতদের মধ্যে দু’জন মাঝারি গুরুতর। ৭৭ জনের হালকা আহত। চারজন তীব্র উদ্বেগে ভুগছেন এবং আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন যাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ হাজারো তরুণ শহীদদের ঋণ পরিশোধের একমাত্র উপায় মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা: প্রধান উপদেষ্টা

তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টার জানিয়েছে, তাদের জরুরি কক্ষে সামান্য আহত অবস্থায় আসা পাঁচজনের মধ্যে দুটি শিশুও ছিল।
চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ আঘাত তেল আবিব এবং এর নেস জিয়োনা শহরতলির দুটি স্থানে হয়েছে। মধ্য ইসরায়েলের বি’র ইয়াকোভের কাছে রুট ৪৩১ মহাসড়কে শেলের আঘাতে একজন ব্যক্তি মাঝারি আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রায় প্রতিদিনই শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যাতে ২৪ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রবিবার সকালের হামলায় ইরান থেকে দুটি দফায় অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল/ কা ক


More News Of This Category