বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তেরখাদার উন্নয়নে ঐক্যের আহ্বান সমিতি বিভক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার উন্নয়ন করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।আজিজুল বারী হেলাল তিনি বলেন, ইফতারের আগ মুহূর্তে আমরা তেরখাদা উপজেলার মানুষ এখানে একসাথে বসেছি। তেরখাদার মানুষ শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করে আসছেন।এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন, তারাও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তেরখাদার উন্নয়নের স্বার্থে সকল মতকে এক পথে রাখতে হবে।তিনি আরও বলেন, ঢাকাস্থ তেরখাদা উপজেলা সমিতি দুটি রয়েছে এটা দেখে আমি অবাক হই। কেন দুটি সমিতি হবে? আমরা যদি এক না হতে পারি, তবে আমাদের অনেক অর্জন নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা যেন সবাই এক হতে পারি।আজিজুল বারী হেলাল তিনি -নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী সময়ে তেরখাদায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি যে যার রাজনীতি করবে। কিন্তু তেরখাদার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। এ বিষয়ে আমার সহযোগিতা চাইলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।তিনি আরও বলেন, ইফতারের আগে আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন। তাই আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তেরখাদার মানুষকে ঐক্যবদ্ধ রাখেন।এমপি আজিজুল বারী হেলাল – শুক্রবার ৬ মার্চ রাজধানীর এলজিআরডি অডিটোরিয়ামে তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর এস এম আবুল খায়ের,বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক শেখ সেলিম।সন্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন কে এম আলী নেওয়াজ।সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এস এম নেওয়াজ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা লিয়াকত আলী, শিকদার বদিরুজ্জামান,শেখ ফরিদ, লে: কর্নেল ফেরদাউস উর রহমান, তরফদার সোহেল রহমান, তরফদার আবুল কাশেম,খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রনু, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জাকির তালুকদার সহ তেরখাদার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


More News Of This Category