শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline :
তেরখাদার উন্নয়নে ঐক্যের আহ্বান সমিতি বিভক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ধানমন্ডিবাসীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সাহায্যের আবেদন। জ্বালানি তেল নিয়ে আতঙ্ক নয়: সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির নির্দেশনা। বিতর্কিত বিভিন্ন সময়ে ভিন্ন রূপ ধারণ কারী। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গজারিয়ায় অবৈধ প্রক্রিয়ায় দলিল লেখক সমিতির পকেট কমিটি গঠন। তুরাগে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ।

তুরাগে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ।

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগের বামনার টেক এলাকায় আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসার ভেতরে থাকা একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে তুরাগের কামারপাড়া ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— পরিবারের প্রধান রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা আক্তার (১৯) এবং আবুল কালাম রুবেল (৩৫)। স্থানীয় বাসিন্দা ও এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে রুবেল-সোনিয়া দম্পতি বসবাস করতেন। রুবেল পেশায় মোটরসাইকেল রাইড শেয়ার চালক। তার চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তিনি আরও জানান, এনায়েত পরিবারসহ গ্রাম থেকে বেড়াতে এসে চাচাতো ভাই রুবেলের বাসায় অবস্থান করছিলেন। একই ভবনের চারতলায় থাকেন সাজেদ মাতব্বর। ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে বাসিন্দারা বাইরে বের হয়ে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়ালের অংশ ভেঙে গেছে এবং বাসার ভেতরে থাকা ১০ জনই আগুনে দগ্ধ হয়েছেন।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনোভাবে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। ভোরে আগুন জ্বালানোর সময় সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের শতভাগ পুড়ে গেছে। এছাড়া রুবেলের শরীরের ৩২ শতাংশ, রোজার ১৮ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, রিয়া আক্তারের ৩২ শতাংশ, এনায়েতের ৪৫ শতাংশ, দেলেরা খাতুনের ১৪ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, আয়েশা আক্তারের ১২ শতাংশ এবং আবুল কালাম রুবেলের শরীরের সাত শতাংশ পুড়ে গেছে। তাদের সবার চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category