বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ধানমন্ডিবাসীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

রাজধানীর ধানমন্ডিতে “আমরা ধানমন্ডিবাসী” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) পবিত্র রমজান মাসের ১৬ তারিখ বিকেল ৫টায় ধানমন্ডির ভেলিজ মাল্টিকুইজিন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

রমজান মাস সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও রহমতের মাস। এই মাস মুসলিম উম্মাহর জন্য এক অনন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে বিবেচিত। মাসব্যাপী রোজা, তারাবীহ ও বিভিন্ন ইবাদতের মাধ্যমে মুসলমানরা আত্মশুদ্ধি অর্জন করেন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এ মাসেই মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে “আমরা ধানমন্ডিবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে দেশ-বিদেশের শিল্প উদ্যোক্তা, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতা-কর্মীসহ বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নুর মোহাম্মদ বাপ্পির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদার হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভান্সড গ্রুপের পরিচালক মাহমুদ হাসান ফয়সাল, ধানমন্ডি সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ সাদউল্লাহ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, আদি দেশি খাদ্য পুনরুদ্ধার উদ্যোগের স্বত্বাধিকারী মেহেরুন্নেসা শাহেলী, ‘আমার বার্তা’র সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী আবির, এপেক্স অব ডাটা প্যাসিফিকের সেক্রেটারি সাইফ সিদ্দিক, মাই ফার্মার স্বত্বাধিকারী রাজিকুল হাসান রোহান, ফ্রিল্যান্সার কনটেন্ট প্রডিউসার তাসনীম খেয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুর রহমান ভূঁইয়া, শিশুদন্ত চিকিৎসক ডা. সুমাইয়া, ইউসি স্পোর্টস–২ এর সামিউল আজিম, তরুণ কণ্ঠশিল্পী ফারাবি নয়ন, নারী উদ্যোক্তা নিশা রহমান, তানিয়া তালুকদার, রেহানা, মহিলা সম্পাদিকা ফাহমিদা ফেরদৌসী, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল, ছন্দা ফুডের কর্ণধার শাহিনা সুলতানা ছন্দা, মোঃ সজিবুল ইসলাম মুন্সী, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

নতুন ও পুরাতন সদস্যদের আন্তরিক মিলনমেলায় দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


More News Of This Category