রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ১৭ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী হাটপাড়া এলাকায় পদ্মা নদী থেকে ১৭ দিন ধরে নিখোঁজ গোলকাজুল ওরফে কাজল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাটে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর তা শনাক্ত করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে নিখোঁজ গোলকাজুলের পরিবার। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গত ০৩ জানুয়ারী রাতে নিখোঁজ হয় গোলকাজুল। এ ঘটনায় ০৮ জানুয়ারি নিখোঁজ গোলকাজুলের স্ত্রী লিসা বেগম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, নির্যাতন করে হত্যার পর নদীতে লাশ ফেলে গেছে আসামীরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ গোলকাজলের পরিবার মরদেহটি সনাক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category