বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

তালতলীতে শ্রমিক লীগ নেতার হুমকিতে তোলপাড়!

Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
তালতলীতে শ্রমিক লীগ নেতার হুমকিতে তোলপাড়!

নিজস্ব প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে চাঞ্চল্যকর গুমের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় শ্রমিকলীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে একজন তরুণকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও গুম করে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে নিখোঁজ রেজাউল মোল্লার পিতা স্থানীয় কৃষক মোঃ জয়নাল মোল্লা সরাসরি এই গুমের জন্য শ্রমিকলীগ নেতা রিয়াজ মৃধা ও জাফর মেম্বার কে দায়ী করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২৪ জুন ভোররাতে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে মোঃ রেজাউল মোল্লা (২৫) নামের ওই যুবককে অপহরণ করে নিয়ে যায় বড়পাড়া এলাকার শ্রমিক লীগ নেতা মোঃ রিয়াজ মৃধা (৩৫) এবং তার সহোদর মোঃ জাফর মৃধা (৪০)।

পরে রিয়াজ মৃধা মোবাইলে রেজাউলের বাবা জয়নাল মোল্লাকে ফোন করে বলে,তোর ছেলে ছাগল চুরি করেছে, ৩০ হাজার টাকা দিতে হবে – না দিলে তোর ছেলেকে মেরে ফেলবো, লাশও খুঁজে পাবি না।

আরও পড়ুনঃ বগুড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভুক্তভোগী বাবা দ্রুত ঢাকা থেকে ছুটে এসে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা দাবি করে, রেজাউলকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রেজাউলের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, কোথাও সন্ধান মেলেনি। এ নিয়ে থানায় অভিযোগ করতে গেলে অভিযুক্তরা হুমকি দিয়ে জানায়:থানায় গেলে তোকেও (জয়নাল) গুম করে ফেলবো।

অভিযোগকারী আরও বলেন, বিষয়টি থানা ও প্রশাসনের আশ্রয় না নিয়ে আর কোনো উপায় ছিল না। নিরাপত্তাহীনতা এবং একমাত্র ছেলের খোঁজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে তিনি এখন দিশেহারা।

এই ঘটনায় জয়নাল মোল্লা তালতলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাবেক জাফর মেম্বার এর নেতৃত্বে শ্রমিক লীগ নেতা রিয়াজ মৃধা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন- ইয়াবা মাদক জমি দখল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও বারবার পার পেয়ে গেছেন।

তালতলী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত চলছে। অভিযোগটি আমলে নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


More News Of This Category