বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়।

Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

“পরিকল্পিত সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে নির্মাণশিল্পী পরিবারদের নিয়ে ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যায় গাইবান্ধা সদরের ভি-এইড রোডে অবস্থিত সৈয়দ কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ সোহরাব আলী। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী মোঃ হাসানুল হক ও প্রকৌশলী মোঃ ফজলে রাবিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা জেলা শাখার সভাপতি জনাব চন্দ্রশেখর দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জানে আলম সোহেল, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক জনাব আবুল হোসেন মৃধা সোহাগ ও জনাব সুজন প্রসাদ এবং সেক্রেটারি জিয়াউল হক কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রোকন-উদ-দৌলা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নির্মাণশিল্পী পরিবারের সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি আধুনিক, নিরাপদ ও টেকসই নগর গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন, মানসম্মত নির্মাণকাজ এবং নৈতিক পেশাদারিত্ব অত্যন্ত জরুরি। তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ উদ্যোগই পারে অব্যবস্থাপনা ও অনিয়ম রোধ করে একটি বাসযোগ্য শহর নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়। শপথে তারা সততা, দক্ষতা ও জনকল্যাণে নিজেদের নিবেদিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নির্মাণশিল্প সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ জোরদার করবে এবং ভবিষ্যতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে তরুণ প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।


More News Of This Category