বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ঢাকা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তানভীর আহমেদকে সৈয়দ জয়নুল আবেদীনের শুভেচ্ছা

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক,

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ-কে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণার পর তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা-৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।

সৈয়দ জয়নুল আবেদীন বলেন, তানভীর আহমেদ ভাইকে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি একজন তরুণ, উদ্যমী ও যোগ্য নেতা, যিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, তিনি এ আসনের উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, রাজনীতি মানে প্রতিযোগিতা, কিন্তু সেই প্রতিযোগিতা যেন হয় নীতি, আদর্শ, দেশপ্রেম ও জনগণের কল্যাণের ভিত্তিতে। রাজনীতিতে শত্রুতা নয়, বরং সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। দেশপ্রেম ও মানবতার সেবাই হোক আমাদের মূল লক্ষ্য।”

দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী আরও বলেন, আমরা সবাই একই দেশের নাগরিক। আমাদের লক্ষ্য একটাই— জাতির অগ্রগতি ও জনগণের কল্যাণ। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটি কখনো শত্রুতায় রূপ নেওয়া উচিত নয়। গণতন্ত্র তখনই সুন্দরভাবে বিকশিত হয়, যখন প্রতিপক্ষের প্রতিও সম্মান ও সহনশীলতা প্রদর্শন করা হয়।”

তিনি আশা প্রকাশ করেন,
তানভীর আহমেদ ভাই তার সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন এবং এ আসনে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাকে আরও বেগবান করবেন।”

শেষে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, রাজনীতি হোক মানবতার, উন্নয়নের ও ইনসাফের জন্য সংগ্রামের অঙ্গন। দেশপ্রেম, ন্যায়বোধ ও জনগণের কল্যাণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই মিলিতভাবে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”


More News Of This Category