বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ডিমলায় মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ যুবক রংপুর মেডিকেলে ভর্তি

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজার সংলগ্ন টিএন্ডটি রোডে অবস্থিত ‘মেসার্স বক্কর এন্ড সন্স’ নামক একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার সকাল ৮:৩৫ মিনিটে আগুনের সুত্রপাত্র হয় বলে জানা যায়। আগুনে একজন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন এবং পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পটির মালিক মো. আবু বক্কর সিদ্দিক (৫২) বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ড্রাম থেকে মাস্টার ড্রামে তেল উত্তোলনের সময় হঠাৎ মোটরটি ব্লাস্ট করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পাম্প এলাকা দাউদাউ করে জ্বলতে থাকে। ডিমলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ডোমার ও নীলফামারী থেকে আরও ৪ টি ইউনিট এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ডিমলা থানা পুলিশ সদস্য, আনসার সদস্য ও রোভার স্কাউটরা নিরাপত্তা রক্ষায় সহায়তা করেন এবং জনতাকে সরিয়ে নেন। ঘটনায় ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের শুধান্ন রায়ের পুত্র শ্রাবণ রায় (১৮) নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হন। তাঁকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃবড়ইয়া বালিকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভুত মারা খালের ব্রীজটি চলাচলে অনুপযোগী, দুর্ঘটনার শঙ্কা, ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে পুড়ে যায়: চার্জার অটো: ৮টি, মোটরসাইকেল: ৬টি (বিভিন্ন ব্র্যান্ড), ১২ ভোল্ট, ব্যাটারি: ১০০ পিস, সয়াবিন তেল: ১,০০০ লিটার, আটা: ৫০ বস্তা, চিনি: ৫০ বস্তা, সাবান: ১০০ বস্তা, ডিটারজেন্ট: ৩০ বস্তা, ডিজেল: ২,০০০ লিটার, পেট্রোল: ২,০০০ লিটার ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
বাজারের দোকানদার মোঃ রমজান আলী জানান, “হঠাৎ করে একটা বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

আমরা কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে যায়।”আরেকজন ব্যবসায়ী মোঃ জামাল বলেন,“আগুন এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের দোকানগুলোও হুমকির মুখে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত না এলে ব্যাপক বিপর্যয় ঘটতো।”

বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সচেতনতা এবং নিরাপত্তা সরঞ্জাম রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় প্রশাসন।


More News Of This Category