রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ডিএনসিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা পরিদর্শক আবু বকর ছিদ্দিক ও উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে পঞ্চাশ ঊর্ধ্ব এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঐ নারীর নাম জবেদা খাতুন (৫৫) সে রাজবাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামের স্বামী মৃত এলেম খাঁর স্ত্রী।

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা জুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এ ঘটনায় বিকালে ভুক্তভোগী ঐ নারী জবেদা খাতুন, মাদক নয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৯শে জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে তিনি গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া পুরাভিটা এলাকায় তার এক আত্মীয়র সন্ধ্যানে যান।

আরও পড়ুনঃ পৈতৃক সম্পত্তি রক্ষায় বগুড়ায় ভুক্তভোগী নারীর সাংবাদিক সম্মেলন

এ সময়, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর ছিদ্দিক ও উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে পিছন থেকে আচমকা যাপটা ধরে।

তার বিরুদ্ধে কোন মামলা ও ওয়ারেন্ট না থাকার সত্বেও তাহারা পরস্পর জোগসাজশে তার শরীরের পরিদেহ বস্ত্র খুলে উলঙ্গ করে ফেলে। সে প্রতিবাদ করিলে তারা তাকে লাঠি দিয়ে মারপিট ও কিল ঘুষি মারে। তার শরীরের স্পর্শকাতর স্থানেও হাত দেয়।

পরে তার ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে উক্ত কর্মকর্তারা ভাইভীতি দেখায় যে, আজ বেচে গেলি। ভবিষ্যতে তোকে একা পেলে মাদক দিয়ে চালান দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো।

আরও পড়ুনঃ পৈতৃক সম্পত্তি রক্ষায় বগুড়ায় ভুক্তভোগী নারীর সাংবাদিক সম্মেলন

এ ঘটনা কাউকে জানাজানি করিলে তোর জীবনের অপূরণীয় ক্ষতি হবে হুমকি দেয়। লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন,তাকে আটক করে হয়রানির সময়, উপস্থিত লোকেরা বলাবলি করে, এরা সকল অসাধু কর্মকর্তা দৌলতদিয়ার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি মাসে ৮/১০ লক্ষ টাকা মাসোহারা চাঁদা তুলে। তাদের ধার্যকৃত টাকা না দিলে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে,তিনি পুরো ঘটনা অস্বীকার করে বলেন, আমি ১৯শে জুন সন্ধায় দৌলতদিয়া ঘাটে ডিউটিতে ছিলাম।

কিন্তু কোন নারীর সাথে আমার কোন যোগাযোগ হয়নি। আমি কোন নারীকে বিবস্ত্র করে নির্যাতন করিনি। আর পরিদর্শক, আবু বকর ছিদ্দিক এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক সাথে অগত ভাষায় খারাপ আচারন করেন। তিনি আরো বলেন, অভিযোগের কপি আমিও পেয়েছি।

ফোন রাখেন আমার সাথে ফালতু আলাপ করবেন না। এ বিষয়ে রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক আবু আবদুল্লা জাহিদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি অভিযোগের কপি এখনও হাতে পায়নি। আপনার মারফত জানতে পেলাম। অভিযোগের কপি হাতে পেলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

 


More News Of This Category