সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline :
যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে বৃটেনের কার্ডিফ কমিউনিটির বনভোজ অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাকিকুল ইসলাম খোকনঃ কাবুলিওয়ালা থেকে ডিজিটাল বিক্রয়কর্মী: অস্তিত্বের সংকট ও রূপান্তর -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- হত্যাকান্ড: চট্টগ্রামের হালিশহরের অন্ধ হাফেজ আই এস আই এর এজেন্ট ছিল ড. আবদুল আউয়াল সাবেক উপাচার্য , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। স্টাফ রিপোর্টার বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের কমিটিতে লিয়াকত আলী চেয়ারম্যান ও আব্দুল ওয়াহিদ বাবুল সেক্রেটারি এবং সৈয়দ আসরাফ আলী ট্রেজারার মনোনীত হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ ঠাকুরগাঁওয়ে চা দোকানে বজ্রপাতে নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত – মকবুল হোসেন, সিনিয়র রিপোটার কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত শাকিল হোসেন,কালিয়াকৈর( গাজীপুর) গাইবান্ধায় দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ‎মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ে চা দোকানে বজ্রপাতে নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চা দোকানে বজ্রপাতে নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির মধ্যে চায়ের দোকানে অবস্থানকালে আকস্মিক তীব্র বজ্রপাতে এক নারী চা দোকানদারসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​রোববার (২ আগস্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের কুশারিয়া গ্রামের বড়গাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত ব্যক্তিরা হলেন— কুশারিয়া গ্রামের মহেশ চন্দ্রের স্ত্রী ও স্থানীয় চা দোকানদার শান্তি রানী এবং পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের বিহারু রামের ছেলে শ্রী সুইরাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে বসে শ্রী সুইরামসহ বেশ কয়েকজন চা পান করছিলেন। এ সময় হঠাৎ দোকানটির ওপর বিকট শব্দে সরাসরি বজ্রপাত হলে শান্তি রানী ও শ্রী সুইরামসহ চারজন গুরুতর আহত হন।

​ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শান্তি রানী ও শ্রী সুইরামকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় আহত অপর দুজন হলেন— কুশারীগাঁও গ্রামের সালন চন্দ্র রায় এবং রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের টেপরা রাম। উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) নির্দেশ দেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, “বজ্রপাতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অপর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।”


More News Of This Category