সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline :
যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে বৃটেনের কার্ডিফ কমিউনিটির বনভোজ অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাকিকুল ইসলাম খোকনঃ কাবুলিওয়ালা থেকে ডিজিটাল বিক্রয়কর্মী: অস্তিত্বের সংকট ও রূপান্তর -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- হত্যাকান্ড: চট্টগ্রামের হালিশহরের অন্ধ হাফেজ আই এস আই এর এজেন্ট ছিল ড. আবদুল আউয়াল সাবেক উপাচার্য , সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। স্টাফ রিপোর্টার বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের কমিটিতে লিয়াকত আলী চেয়ারম্যান ও আব্দুল ওয়াহিদ বাবুল সেক্রেটারি এবং সৈয়দ আসরাফ আলী ট্রেজারার মনোনীত হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ ঠাকুরগাঁওয়ে চা দোকানে বজ্রপাতে নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত – মকবুল হোসেন, সিনিয়র রিপোটার কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত শাকিল হোসেন,কালিয়াকৈর( গাজীপুর) গাইবান্ধায় দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ‎মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি।

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত – মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত


মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রতি রোববার কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এই ইতিবাচক উদ্যোগ ইতোমধ্যেই জেলাব্যাপী আড়াই হাজারেরও বেশি স্কুলে ব্যাপক সাড়া ফেলেছে।
আজ ২ আগস্ট রবিবার সকালে ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন প্রমুখ ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘সুস্থ দেহ সুস্থ মন’ সবারই কাম্য। পরিবেশ রক্ষায় দেশে সবুজ গাছপালা লাগানোর সরকারি কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও নানা ধরনের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজায়ন করতে হবে। এছাড়াও স্কুলের আঙ্গিনা পরিষ্কার করা এবং গাছ রোপণের মতো কাজ শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলবে, যা সমাজ থেকে হারিয়ে যাওয়া ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।


More News Of This Category