রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

টেকনাফ সমুদ্র সৈকতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি নিয়ে উদ্বেগ

Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম।
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক অজ্ঞাত পরিচয় ৯/ ১০ বছরের শিশু নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি ২০২৬ ইং স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে উদ্ধারকৃত লাশটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে লাশের শরীরে দৃশ্যমান কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, লাশ উদ্ধারের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। অনেকেই যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ধরনের তথ্য ও মন্তব্য শেয়ার করছেন, যা বিভ্রান্তি ছড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টেকনাফ থানার একজন কর্মকর্তা জানান, “এ ঘটনায় আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করছি।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ জনগণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন অযাচিত তথ্য প্রচার না করেন।


More News Of This Category