বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

টেকনাফে বিজিবির অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মোট ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে হ্নীলা বিওপির অধীন একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং সংশ্লিষ্ট বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আনোয়ার প্রজেক্ট এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

এ সময় ভোর আনুমানিক ৫টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে তার হাতে থাকা কালো রঙের একটি প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত কালো রঙের প্লাস্টিক পলিব্যাগের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও এ ঘটনায় আর কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং একের পর এক সফল অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।


More News Of This Category