টঙ্গী বাজারের ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের মতবিনিময় সভা
এ আর আল মামুন ঃ স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গী বাজারে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় টঙ্গী এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন টঙ্গী বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরন। এ সময় টঙ্গী বাজারের ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও এলাকার উন্নয়নসংক্রান্ত সমস্যার কথা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার টঙ্গী-আব্দুল্লাহপুর ব্রিজ, খেলার মাঠ ও পাঠাগার স্থাপনসহ এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ টঙ্গী এলাকার সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।