বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

টঙ্গীর মাজার বস্তি থেকে যৌথ বাহিনীর হাতে ২৪ ছিনতাইকারী ও মাদক কারবারি আটক

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ জন মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ মঙ্গলবার উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মো. শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মো. টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মো. তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মো. ইউসুফ (২৫), জয় (২৭) ও স্বপন (২৪)।

আরও পড়ুনঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সূযোগ্য সিইও এস,এম নুরুজ্জামান তৃতীয় বারের মতো পূনরায় নিয়োগ পেলেন

সেনাবাহিনী জানিয়েছে, মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবন পেপার, ১টি সোনার দুল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সেবন সামগ্রী, ২টি মানিব্যাগ ও ২০টি গ্যাস লাইট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়।


More News Of This Category