সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

ঝালকাঠিতে পৌরসভার সৌজন্যে ছাপানো “বাউল সোহরাব গীতিমালা”র মোড়ক উন্মোচন

Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি পৌর মিলনায়তনে ২ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার ১১ ঘটিকায় স্থানীয় আঞ্চলিক গানের গীতিকবি মোঃ সোহরাব হোসেন (বাউল সোরাব) কর্তৃক রচিত ও সুরকরা গানের একখানা বই সুচারু রূপে প্রস্তুত করা হয় ঝালকাঠি পৌরসাভার উদ্যোগে। উক্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জনাব মোঃ কাওছার হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম, কবিতাচক্রের সাংগঠনিক সম্পাদক কবি মো. মনিরুজ্জামান, উদীচী সভাপতি গোলাম সাঈদ খান, সাংবাদিক মানিক রায়, কবিতাচক্রের সাধারণ সম্পাদক ও বইখানির সম্পাদক মু আল আমীন বাকলাই। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব তৌহিদুল ইসলাম বলেন অতীতের ইতিহাস সংরক্ষণের জন্য বই আমাদের একমাত্র সংযোগস্থল। বই না থাকলে আমরা প্রাচীন ইতিহাস পেতাম না। পৌর প্রশাসক মহোদয় উদাহরণ টেনে বলেন প্লেটো এরিস্টোটাল সক্রেটিস এদের অনুভূতি এবং শিক্ষা লেখা হয়েছিল বিধায় আজও আমরা পাচ্ছি। লালনের অনেক গান হারিয়ে গেছে লিখিত না থাকায়।পৌরসভা শুধু রাস্তাঘাট তৈরি করা আর খাল কাটার কাজ না – সাংস্কৃতিক লালন করাও পৌরসভার কাজ। জনাব আল আমীন বাকলাই বলেন অতীতের মেয়র জাল জালিয়াতি কাগজপত্র তৈরি করে ইকোপার্ক দখল করতে ছিলেন। আমরা সাংস্কৃতিক কর্মীরা এর প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আর আজকের প্রশাসক সাংস্কৃতিক কর্মীদের বই প্রকাশ করছেন।ঝালকাঠি পৌরসভার দেড়শত বছর উপলক্ষে একখানি স্মরণিকা প্রকাশের জন্য তিনি প্রশাসক মহোদয়ের নিকট দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত সোহরাব হোসেন তার হৃদয়ের আকুতি জানান। পৌরসভার বদান্যতা ও আল-আমীন বাকলাই এর নিরলস পরিশ্রম ছাড়া আমার পক্ষে এমনি একখানি বই প্রকাশ করা কোনক্রমেই সম্ভব হতো না। তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। বইখানি থেকে একটি জারি গানের খানিক পাঠ করে শুনান গোলাম সাইদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউল ছালমা, বাউল শুভ, শিল্পী রফিকুল ইসলাম সপন, শিল্পী রুস্তুম আলী, সাংবাদিক আলমগীর শরীফ, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ বাউল সোহরাব হোসেনের সহধর্মিনী এবং পরিবারের সদস্যরা।


More News Of This Category