শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

জয়পুরহাট জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন

Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে মোঃ ইমরান হোসেনকে আহ্বায়ক এবং গোলাপ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির মেয়াদ এক বছর।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ বিপ্লব। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী রাকিবুল হাসান রকি, মোঃ জাহিদ হাসান, মোহাম্মদ নূর হোসেন শেখ, মোঃ রিফাত হোসেন ও আফিয়া ইসলাম।

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ আসলাম হোসেন। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মোঃ সিহাবুল ইসলাম জয়, তানিয়া হামিদ, মোঃ আমিনুর রহমান, মোঃ সজিব হোসাইন শিহাব, মোঃ বাইজিদ, মোঃ সাব্বির হোসেন, ফারহানা আক্তার ও মোঃ মিনকুল হোসেন।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে আছেন মোঃ মাহমুদুল হাসান, সিনিয়র সংগঠক মোঃ রেজাউল করিম এবং সংগঠক হিসেবে আনিস মোল্লা ও ফেরদৌস রহমান দায়িত্ব পেয়েছেন।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়েছে, এই আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

মোঃ মাফিজুল ইসলাম পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ


More News Of This Category