সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জয়পুরহাটে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাইয়ের মৃত্যু

Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
জয়পুরহাটে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাইয়ের মৃত্যু

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত হয়েছেন। ৩০ জুন সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৫৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপসোন গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শ্যালক জুয়েল রানা (৩২) উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামের জলিল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক এক বৈঠকে জুয়েলের মাদকাসক্তি নিয়ে আলোচনা চলছিল। সিদ্ধান্ত হয়, তাকে রিহ্যাবে পাঠানো হবে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জুয়েল উত্তেজিত হয়ে ওঠে এবং দুলাভাইদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ স্কুলের মধ্যখানে সড়ক নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ দিলেন ইউএনও

একপর্যায়ে সে ছুরি হাতে ঘরের ভেতরে ঢুকে দুলাভাই শরিফুল ইসলামকে বগলের নিচে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পালানোর চেষ্টা করলে জনতা তাকে মাঠ থেকে ধরে ফেলে।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা জুয়েলের বাড়িতে হামলা চালিয়ে দুটি গরু, খাদ্যসামগ্রী ও আসবাবপত্র লুট করে।

নিহতের চাচা আব্দুল্লাহ অভিযোগ করেন, আমার ভাতিজাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


More News Of This Category