বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

Update : শনিবার, ২১ জুন, ২০২৫
জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) জেলার আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুর হালিম। তিনি বলেন, আগামী নির্বাচনে ছাত্র ও জনতার ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। দ্বীন ও দেশের কল্যাণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। আমাদের সংগঠনের কোনো নেতা টাকায় বিক্রি হয় না। আমরা আদর্শের জন্য কাজ করি।

আরও পড়ুনঃ গাইবান্ধায় জেলা প্রশাসক গোল্ডকাপের দ্বিতীয় দিনের খেলায় গোবিন্দগঞ্জের জয়

সম্মেলনের সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আমীর জনাব ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, ইসলামের দাওয়াত জয়পুরহাটের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আগামীতে জেলার প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, অ্যাডভোকেট আসলাম হোসেন, রাশেদুল আলম সবুজ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা ডা. সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু এবং মাওলানা আমিনুল ইসলাম।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ইউনিট সভাপতিগণ অংশগ্রহণ করেন। বক্তারা সকলকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


More News Of This Category