রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

জয়পুরহাটে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে নোয়াখালী থেকে গ্রেপ্তার

Update : সোমবার, ২ জুন, ২০২৫
জয়পুরহাটে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে নোয়াখালী থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের চাঞ্চল্যকর ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) র‍্যাবের অভিযানে অবশেষে গ্রেপ্তার হয়েছে। রবিবার (২ জুন) গভীর রাতে নোয়াখালীর সুধারাম পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মে জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া (ইসলামনগর) এলাকায় দুপুর ১২টা ৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে পিয়াল আহমেদ (২৭) নামে এক ছাত্রদলের নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

বাইক ওয়াশ নামক একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে কয়েকজন দুষ্কৃতিকারী লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় পিয়ালকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর সোহেল রানা রাজধানী ঢাকা থেকে একুশে পরিবহনের একটি বাসে করে নোয়াখালী পালানোর চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার সুত্র ধরে র‍্যাব-৫ এর একটি বিশেষ দল আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নুরল হুদা জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সোহেল রানাকে আইনগত প্রক্রিয়া শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।


More News Of This Category