রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

জায়গা নিয়ে বিরোধ, রডের আঘাতে বৃদ্ধার মৃত্যু

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
চট্টগ্রামের

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে নুরুল হক (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসভার মাঝেরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নুরুল হক ওই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নুরুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা ও সড়কসংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী চাচাতো ভাই ফজলুল হক ও সিরাজুল হকের পরিবারের সঙ্গে। আজ দুপুর ১২টার দিকে নুরুল হক ওই বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নুরুল হকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির কপালে গভীর রক্তাক্ত জখম ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নিহত ব্যক্তির মেয়ে হোসনে আরা বেগম বলেন, ‘প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের জায়গা জোর করে দখল করে ছিল। আজ জুমার নামাজে যাওয়ার সময় আমার বাবা বিষয়টি জানতে চাইলে তাঁকে লোহার রড দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে আমি ও আমার দুই ভাই কামাল উদ্দিন (৩৪) ও জামাল উদ্দিন (৩৮), দাদি জুলেখা বেগমসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে আমাদেরও মারধর করা হয়।’
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ জায়গাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে নুরুল হককে লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

শফিক উল্লাহ আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


More News Of This Category