রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

জামালপুরে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করলেন ময়নার মোড়-পাকুল্ল্যা সংযোগ সড়ক- এমপি মামুন।

Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

মো: আহসান হাবীব সুমন , হয়ে গৌরাঙ্গ বিশ্বাস:

জামালপুর সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল ময়নার মোড় হতে পাকুল্ল্যা সংযোগ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

৪ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১:০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় হতে রশিদপুর ইউনিয়নের পাকুল্ল্যা ভাঙ্গনী ঘাট পর্যন্ত এই সড়কটি অত্র অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে কাঁদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম বিঘ্ন ঘটত।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমপি মহোদয়ের বিশেষ উদ্যোগে অবশেষে এই অবহেলিত রাস্তাটির পাকাকরণের কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের সাথে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট জামিল হাসান তাপস, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্হা জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও গণমাধ্যম কর্মী মো: খোরশেদ আলম, আলহাজ্ব গাউসুল আজম শাহিন, সদস্য সচিব, জেলা কৃষক দল। আব্দুল হালিম চান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি। সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম গোলাম মোস্তফা মুকুল, ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ছানোয়ার হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডল, কাজী ফজলুল হক, আহ্বায়ক, দিগপাইত ইউনিয়ন যুবদল।
এছাড়া দিগপাইত ও রশিদপুর ইউনিয়ন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ওলামা দল ও কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পথে দেখে এলাকাবাসী সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ও এডভোকেট জামিল হাসান তাপস এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্থানীয়রা জানান, এই সড়কটি সম্পন্ন হলে যাতায়াতের পাশাপাশি অত্র অঞ্চলের কৃষি পণ্য পরিবহনেও আমূল পরিবর্তন আসবে বলে জানান।


More News Of This Category