শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও র‌্যালীত্তোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৭নভেম্বর শুক্রবার বিকালে শহরের রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনেই জনগণ ও সৈনিকরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হয়েছিল। এসময় বক্তারা আরো বলেন,
৭নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, মশিউর রহমান মিঠুন, মজিবুর রশিদ,জাহাঙ্গীর আলম,আব্দুল মাবুদ,মূচা সওদাগর,জেলা মহিলা দলের সভাপতি নিরুতাজ বেগম,সিনিয়র সহ-সভাপতি উম্মে কুলসুম লীনা,
জেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলাম মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ আলী,জেলা কৃষক দলের সভাপতি মো: রিপন, সহ-সভাপতি দৌলতুল কবির খান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: আলী,জেলা মৎস্য জীবি দলের সভাপতি মো: আবুল হাশেম, সহ-সভাপতি মোরশেদ মেম্বার,সাধারণ সম্পাদক কামাল হোসেন,মো: আনোয়ার,মো: ইব্রাহিম, জেলা শ্রমিক দলের সভাপতি মো:আবু তাহের, সহ-সভাপতি মো: আজম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,যুবনেতা মোরশেদুল আলম,মো: হেলাল,যুব নেতা মো: পারভেজ উদ্দীন, মো: ইকবাল,জিয়া মঞ্চ এর মো: আব্বাস উদ্দীন’সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ‘র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category