রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

জলঢাকায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালিতে গণজোয়ার

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরীর ডাকে জলঢাকায় বিএনপির আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের গণজোয়ারে পরিণত হয়েছে।  ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ২টা থেকেই জলঢাকা অর্ণিরবার্ন উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় জুরে জড়ো হতে থাকে শত শত বিএনপি নেতা কর্মীরা।

বিকেল ৪টায় জলঢাকা উপজেলা চত্বর থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, কৃষক দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

উক্ত আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন জলঢাকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি কাজী দিলদার রহমান, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট।

র‍্যালিটি জলঢাকা উপজেলা থেকে শুরু করে ডালিয়া ডোমার ডিমলা মহাসড়ক সহ  পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। জলঢাকা ডিগ্রী কলেজ মাঠ এলাকায় এসে শেষ হয়।  ভিডিও ধারণকালে দেখা যায় ৪৫ মিনিটে ও শেষ হয়নি বিএনপি নেতাকর্মীদের র‍্যালির বহর। এরপর জলঢাকা আবু সাইদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট।

আরও পড়ুনঃ ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে হাজী মোঃ জহিরুল ইসলাম দোয়া ও সমর্থন প্রত্যাশী

জলঢাকা পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি । উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন।
এসময় বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন,
বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কিন্তু তারা কখনো সফল হতে পরবেনা। মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির জন্ম হয়েছে। জুলাই বিপ্লবে দলের অবদান স্মরণীয়।

স্বাধীনতার বিপক্ষ একটি শক্তি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।  আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। কমেট চৌধুরী আরও বলেন, আমরা বিএনপির রাজনৈতিক নিতি বিশ্বাস করি তাই দল আসন্ন সংসদ নির্বাচনে  নমিনেশন যাকে দিবে আমরা তার পক্ষেই কাজ করব এবং বিজয়ের আলোতে আলকিত হব ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ শুধুমাত্র নির্বাচন

সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান কমেট চৌধুরী।এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরও বক্তব্য দেন জলঢাকা উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববি , সাধরন সম্পাদক হেমা আহম্মেদ সহ দলের ইউনিয়ন সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category