রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচার হাতে ২ ভাতিজি খুন

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচার হাতে ২ ভাতিজি খুন

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইয়ের দায়ের এলোপাতাড়ি কোপে দুই বোন সামিমা সুলতানা শারমিন আক্তার (৩২) ও মিম সুলতানা মাসুমা (২৭) নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা হাজেরা বেগমও (৫৪)।

মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠাল কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় বোন আরমিন আক্তার বলেন, ‘আমরা ৬ বোন, আমাদের কোনো ভাই নেই। বাবা কয়েক মাস আগে দুই বার ব্রেইন স্টোক করেছেন। আমার ছোট দুই বোন মিলে জমি চাষ করে সংসার চালায়। বাবার অসুস্থতার সুযোগে চাচা মাসুক আলি আমাদের কৃষি জমি একাধিকবার দখল নেয়ার চেষ্টা করেন।’

তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো ছোট বোন শারমিন ও মাসুমা জমিতে কাজ করতে গেলে চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রায়না বেগম কোনো কিছু না বলেই পেছন থেকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শারমিন ও মাসুমাকে নৃশংসভাবে হত্যা করে। তাদের কোপে শারমিনের দু’হাতের কবজি ও মাসুমার এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মা তাদের বাঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।

এদিকে গুরুতর আহত হাজিরা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

দু’জনের হত্যার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’


More News Of This Category