বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জন্মসূত্রে নাগরিকত্বকে সীমিত করতে একটি নির্বাহী আদেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কিত এই আদেশের কার্যকারিতা সারা দেশে স্থগিত করলেন এক ফেডারেল বিচারক। এর আগে এই আদেশের বিরুদ্ধে বিচারকদের ‘ইউনিভার্সাল ইনজাংশন’ জারির ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন।

রয়টার্স জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে অবস্থিত জেলা আদালতের বিচারক জোসেফ লাপ্লান্ত বৃহস্পতিবার (১০ জুলাই) ট্রাম্পের আদেশটি স্থগিত করেন। অভিবাসী অধিকারকর্মীদের একটি শ্রেণি মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন জোসেফ। মামলাটি করা হয়েছিল যেন জন্মের পর কোনো শিশুর নাগরিকত্ব হুমকির মুখে পড়লে তার পক্ষে এই মামলা পরিচালিত হয়। বিচারক লাপ্লান্ত মামলাটিকে শ্রেণি মামলা হিসেবে গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের আদেশটি স্থগিত করেন।খবর আইবিএননিউজ ।

জোসেফ লাপ্লান্ত বলেন, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন কিছু নয়। যদি ট্রাম্পের আদেশ কার্যকর হয়, তবে বহু শিশুকে নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে হবে। সেটা একান্তই অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুনঃ শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু

তবে তিনি সরকারের আপিল করার সুযোগ দিতে এই স্থগিতাদেশ সাত দিন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন এবং দিন শেষে লিখিত রায় দেবেন বলেও জানান। হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্ত অনুযায়ী ট্রাম্পের নির্বাহী আদেশটি ২৭ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৭ জুন আদালতের কনজারভেটিভ সংখ্যাগরিষ্ঠতা এই সিদ্ধান্তের পক্ষে থাকলেও তারা ব্যতিক্রম হিসেবে শ্রেণি মামলা চালিয়ে যাওয়ার সুযোগ রেখেছে।

এই সুযোগ কাজে লাগিয়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ও আরও কয়েকটি সংস্থা দ্রুত দুটি শ্রেণি মামলা করে। এর মধ্যে একটি ছিল বিচারক লাপ্লান্তের আদালতে। গত ফেব্রুয়ারিতে এই বিচারক বলেছিলেন, ট্রাম্পের আদেশ ১৪তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। ১৮৯৮ সালের ‘যুক্তরাষ্ট্র বনাম ওং কিম আর্ক’ মামলার রায়ের আলোকে তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব শিশুর পিতামাতার অভিবাসন অবস্থার ওপর নির্ভর করে না।

ট্রাম্পের আদেশ অনুযায়ী, কোনো শিশু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও তাদের অন্তত একজন পিতামাতা যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রিন কার্ডধারী না হলে সেই শিশুর নাগরিকত্ব স্বীকৃতি দেওয়া হবে না। এটি কার্যকর হলে বছরে দেড় লাখের বেশি নবজাতক নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন অবশ্য যুক্তি দিচ্ছে, শ্রেণি মামলা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ, যেসব অভিভাবক মামলার মূল দাবি করছেন, তাদের অভিবাসন অবস্থা ভিন্ন ভিন্ন। কিন্তু বিচারক লাপ্লান্ত বলেন, জাতীয় নীতিনির্ধারণের দায়িত্ব বিচারকদের নয়, তবে সুপ্রিম কোর্ট স্পষ্টই বলেছেন, শ্রেণি মামলা একটি কার্যকর পথ।


More News Of This Category