রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিন,সবার মূখে হাসি ফোটান মোঃ দেলোয়ার হোসেন ভূঞা

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিন,সবার মূখে হাসি ফোটান মোঃ দেলোয়ার হোসেন ভূঞা

ময়মনসিংহ প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্পষ্ট নির্দেশনা- এমন মন্তব্য করেছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।

সোমবার (২৩ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তার নেতৃত্বে একটি জবাবদিহিমূলক ও জনগণের সরকার গঠন করা হবে।

আরও পড়ুনঃ দোয়ার অনুরোধ

বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা সৈয়দ মাহমুদুল হক ফারুক, আব্দুল আউয়াল বকুল, ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম সবুজ, নজরুল ইসলাম, শাওন খন্দকার জুয়েল, কামরুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল নোমান, শাফিন আহমেদ প্রিন্স ও আবুল হাসনাত আরিফ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। দেশকে বাঁচাতে জনগণের সরকার প্রতিষ্ঠায় আগামী দিনে সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে আরও সক্রিয় হতে হবে।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


More News Of This Category