বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

জননেতা কমরেড নজরুল ইসলামের ইন্তেকাল: শোকস্তব্ধ ন্যাশনাল ইউনিটি কাউন্সিল, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টার:

ন্যাশনাল ইউনিটি কাউন্সিলের নেতৃস্থানীয় সংগঠক সোহাগ মিয়ার পিতা, প্রবীণ জননেতা ও সমাজসংগঠক কমরেড নজরুল ইসলাম আর নেই। গত ২০ ডিসেম্বর ২০২৫ থেকে হঠাৎ করে তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৭৯–৮০ শতাংশে নেমে যাওয়ায় তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। অবশেষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ইহলোক ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কমরেড নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। তাঁর সুস্থতার জন্য বিভিন্ন মহল থেকে দোয়ার আহ্বান জানানো হলেও নিয়তির কাছে হার মানতে হয় সবাইকে। তাঁর মৃত্যুতে ন্যাশনাল ইউনিটি কাউন্সিলসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

বাবার মৃত্যুর সংবাদ জানাতে গিয়ে শোকাহত কণ্ঠে সোহাগ মিয়া বলেন—
“বাবা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। নিয়তি আমায় অসহায় করে রেখেছে। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না—আমি ছেলে হয়ে বাবার জীবন রক্ষা করতে পারিনি, শুধু বেকারত্বের কারণে। বাবা আমাকে যে শিক্ষা দিয়ে গেছেন, আমি চাই সেই শিক্ষা পুরো সমাজের মাঝে ছড়িয়ে দিতে।”

তিনি আরও বলেন,
“আমার বাবা জীবনের শেষ সময়েও জাতীয় ঐক্যের আহ্বান করেছেন। আল্লাহ যেন আমাকে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দান করেন। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে—সে পৃথিবীর শেষ সময় পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকবে।”

কমরেড নজরুল ইসলাম ছিলেন একজন আদর্শবাদী, সৎ ও নির্লোভ জননেতা। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক ঐক্যের প্রশ্নে তিনি আজীবন আপসহীন ছিলেন। তাঁর চিন্তা, আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ন্যাশনাল ইউনিটি কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


More News Of This Category