শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline :
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে ২৬৫১৪ মিলিয়ন ইউনিট উৎপাদনের সম্ভাবনা ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয় সভায়। দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি লালমনিরহাটে র‌্যাব-১৩ এর ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) ও ৯৪ বোতল এস্কাফ (ESkuf) সর্বমোট ২৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন মাইলফলক: এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর। নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি। বাংলাদেশের রাজনৈতিক সংকট, সেনা অভ্যন্তরের সিদ্ধান্ত, পরবর্তী তথাকথিত দমন-পীড়ন অভিযোগে ঘেরা এক অস্থির সময় ও তথাকথিত ২০২৪ সালের জুলাই আন্দোলন নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার। মোহনগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে দুই বখাটে গ্রেফতার। নেত্রকোনায় তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুসলিম উম্মাহর বিভাজনের মূল কারণসমূহ:

জনগন নির্বাচন ঠেকানোর দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করবে ডাঃ এ জেড এম জাহিদ

মকবুল হোসেন, সিনিয়র রিপোটার:  / ১১৮ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোটার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পলাতে বাধ্য হয়েছিল। কিন্তু তারপরও এখনো কিছু কিছু দল কর্তৃত্ববাদীর ভয় দেখায়। নিজেদের নিরঙ্কুশ মনে করেন। কিন্তু মনে রাখবেন- নিরুঙ্কুশ একমাত্র আল্লাহ রাব্বুল আলআমিন। আর এই দেশের নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনও অবস্থাতেই জনগণের বিপক্ষে যাবার চেষ্টা করবেন না।

আজ ১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর টাউন প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগের পূর্বেই নির্বাচনের যে ঘোষণা এসেছে সেই নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা, যত ষড়যন্ত্রই দেশ বিদেশ থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই সব ষড়যন্ত্র প্রতিহত করবেই করবে।

উক্ত সভায় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,

আরও পড়ুনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, একেএম মাহাবুবুল আলম, লিটন আকন্দ, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সমাবেশে যুবদল, মৎস্য জীবীদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন। আলোচনা সভা শেষে কেন্দ্রীয়, জেলা, মহানগর উপজেলার নেতৃবৃন্দ এর নেতৃত্ব এক বিশাল বনাঢ্য মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category