রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু 

Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, দুর্ঘটনায় নাজিম উদ্দিনের (১৭) মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে আরও দুই আরোহী ছিল, তবে তাদের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।

রবিবার (২৯শে জুন) রাত আনুমানিক ৮টার সময়, উপজেলার সবুজপাড়া-মাচাবান্দা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ঐ কিশোর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানা যায়। চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ চিলমারীতে চিরনিদ্রায় শায়িত হলেন “বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন”

নিহত ঐ কিশোরের নাম নাজিম উদ্দিন (১৭)। সে উপজেলার ছোটকুষ্টারী এলাকার ফারুক মিয়ার ছেলে। অন্যদুই জনের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে।

ওরা গাড়িতে তিন জন ছিল, মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। বুকে আঘাত পেয়েছে,  শ্বাসক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।


More News Of This Category