বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চিলমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Update : রবিবার, ১ জুন, ২০২৫
চিলমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলার আসামীকে ঢাকায় গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার ধর্ষণ মামলার এজাহার ভুক্ত ০১নং আসামীকে গ্রেফতার করেন।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজাথানা (জুম্মা পাড়ায়) এলাকায় নানীর বাড়ী থেকে পড়ালেখা করেন। স্কুল আসা যাওয়ার সময় ধৃত আসামী মানিক মিয়া (২৫) তাকে নানান রকম কুপ্রস্তাবসহ প্রায় সময় উত্যাক্ত করে আসছিল।

সুযোগ পেয়ে গত ১৯ মে ২০২৫ সন্ধ্যায় আনুমানিক ৭টার সময়, নানীর শয়ন ঘরের ভিতরে ৭ম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে একা পেয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। একই এলাকার ইদ্রিস আলীর পুত্র মানিক মিয়া (২৫)। পরবর্তীতে ভিকটিমের নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা নং- ০৩, তারিখ-২০/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে ৩০ মে ২০২৫ তারিখ রাত ১০:২৫ টার সময় র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার ক্যাম্প ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মানিক মিয়া (২৫), পিতা- ইদ্রীস আলী, সাং- মৌজাথানা জুম্মাপাড়া, উপজেলা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, আজ   দুপুরে আসামী কে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


More News Of This Category