রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

আজ বুধবার প্রথমবারের মতো দেশজুড়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার ভবনের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।


এদিন জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে একাদশ-স্নাতকোত্তর শিক্ষার্থীরদের অংশগ্রহণে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতা, ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষ্যে পাঠচক্র, পুস্তক প্রদর্শনী, জুলাই আন্দোলনের উপর প্রকাশিত পুস্তক সর্ম্পকে পাঠকদের অবহিতকরণ, জুলাই স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এর আগে, জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৪ জুলাই ফিতা কেটে উদ্বোধন করেন অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) সাব্বির আহমেদ রুবেল, জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠান প্রধান ও লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন প্রমুখ।

আরও পড়ুনঃ “তোমার কীর্তির মাঝে তুমি নিয়েছো যে ঠাই”

তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি এবং ১৫ জুলাই ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীদেরে নিয়ে জুলাই ভিত্তিক কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছরের এই দিনে (১৬ জুলাই) সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। একই দিনে ঢাকা ও চট্টগ্রামে শহীদ হন আরো পাঁচজন।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


More News Of This Category