বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চাঁপাইনবাবগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গার দূর্গাপুর হাই স্কুল মাঠে ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপি এবং ১ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু এবং সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে বাড়ির উঠানে ফল ও সবজি চাষ

এছাড়া বক্তব্য রাখেন সাবেক সদর থানা আহ্বায়ক ওবায়েদ পাঠান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু।

সভায় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলনমেলা ও মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


More News Of This Category